দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি তাদের প্রতিষ্ঠানে দক্ষ জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত পদের জন্য উপযুক্ত ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের জন্য মাসিক বেতন ছাড়াও বছর শেষে প্রফিট শেয়ারিং বা লভ্যাংশ প্রদানের মতো আকর্ষণীয় সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে।
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, বীমা এবং অন্যান্য কর্পোরেট সুযোগ-সুবিধা উপভোগ করবেন। যোগ্য আবেদনকারীদের বিডিজবস অথবা ওয়ালটনের নিজস্ব ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
সূত্র: যুগান্তর





