মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে পুরস্কার জিতে নিলেন গাজীপুরের এক পোশাক কারখানার কর্মী উমর ফারুক। নগদের চলমান রেমিট্যান্স উৎসবে অংশ নিয়ে তিনি এই বিশেষ পুরস্কার হিসেবে একটি স্বর্ণের হার ও মেডেল অর্জন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসী ও তাদের পরিবারকে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে নগদ এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে। উমর ফারুক বিদেশ থেকে তার নিকটাত্মীয়ের পাঠানো অর্থ নগদের মাধ্যমে গ্রহণ করায় লটারির ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হয়েছেন।
নগদ কর্তৃপক্ষের মতে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ লেনদেন যেমন নিরাপদ, তেমনি এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। উমর ফারুকের মতো সাধারণ গ্রাহকদের এই প্রাপ্তি অন্যদেরও ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ঢাকা পোস্ট





