২৯ জুলাই, ২০২৬
নতুন পে স্কেল অন্তত দুই বছর পেছানোর পরামর্শ দিলো আইএমএফ
অর্থনীতি

নতুন পে স্কেল অন্তত দুই বছর পেছানোর পরামর্শ দিলো আইএমএফ

২৭ জুলাই, ২০২৬ মিনিট পড়া
ছবি: যুগান্তর
শেয়ার:

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে দেয়া ঋণ কর্মসূচির অংশ হিসেবে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল ঘোষণা আরও অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থাটি মনে করে, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং রাজস্ব ঘাটতির পরিস্থিতিতে নতুন পে স্কেল প্রবর্তন করলে তা অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

আইএমএফের প্রতিনিধি দল সম্প্রতি সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সাথে বৈঠককালে এই পর্যবেক্ষণ তুলে ধরেন। তাদের মতে, সরকারি ব্যয় সাশ্রয়ী নীতি বজায় রাখা এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে এই মূহুর্তে বড় ধরনের আর্থিক প্রতিশ্রুতি থেকে বিরত থাকা প্রয়োজন। তবে সরকার এই প্রস্তাবের বিপরীতে চাকুরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রাখছে।

সূত্র: যুগান্তর

৯ম পে স্কেলআইএমএফ শর্তসরকারি বেতন কাঠামোনতুন পে স্কেল ২০২৪বাংলাদেশের অর্থনীতিরাজস্ব নীতিপে স্কেলআইএমএফসরকারি চাকুরিঅর্থনীতিবাংলাদেশ সরকাররাজনীতি

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।