রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম ভরসা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে নতুন করে দলবদলের বাজারে জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের দিকে নজর দিয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে নিজেদের আরও শক্তিশালী করতে কোচ মিকেল আরতেতা ভিনিসিয়ুসের মতো একজন গতিশীল খেলোয়াড়কে দলে পেতে আগ্রহী।
তবে ভিনিসিয়ুস বর্তমান রিয়াল মাদ্রিদ প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় তাকে দলে পাওয়া আর্সেনালের জন্য সহজ হবে না। ক্লাবটি তাকে বিশাল ট্রান্সফার ফির বিনিময়ে দলে নেওয়ার পরিকল্পনা করছে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করেনি। ফুটবল বিশ্লেষকদের মতে, রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিলে বিশ্বের বড় ক্লাবগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হবে, যেখানে আর্সেনাল বেশ বড় বাজি ধরতে পারে।
সূত্র: যুগান্তর





