বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ এক ভয়াবহ আকার ধারণ করেছে। পরিবেশের পাশাপাশি এখন আমাদের খাদ্যশৃঙ্খলেও প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, প্যাকেটজাত খাবার, প্লাস্টিকের বোতলের পানি এবং রান্নায় প্লাস্টিকের সরঞ্জামের ব্যবহার এই ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।
প্লাস্টিকের এই স্বাস্থ্যঝুঁকি কমাতে বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শগুলোর মধ্যে অন্যতম হলো প্লাস্টিকের পাত্রে খাবার গরম না করা। মাইক্রোওয়েভ ওভেনে প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে তা থেকে ক্ষতিকারক রাসায়নিক খাবারে মিশে যায়।
এছাড়া প্লাস্টিকের পানির বোতলের বদলে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করা, ক্যানজাত খাবার এড়িয়ে চলা এবং ঘরে তৈরি তাজা খাবার খাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্লাস্টিকের বদলে প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য ব্যবহার করার মাধ্যমেও আমরা এই অদৃশ্য ঝুঁকি অনেকটা কমাতে পারি।
সূত্র: ঢাকা পোস্ট





