জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতায় বতর্কিকদের যুক্তি-তর্কের লড়াই শেষে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং যৌক্তিক চিন্তার বিকাশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরো টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের বিতার্কিকরা অংশগ্রহণ করেন, যেখানে প্রতিটি দলই সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরে। চূড়ান্ত পর্বে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ তাদের সুনিপুণ উপস্থাপনা এবং তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে বিচারকদের নজর কাড়তে সক্ষম হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে প্রধান অতিথিরা পুরস্কার তুলে দেন এবং এই ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: রাইজিংবিডি





