বিশ শতকের বিশ্বসাহিত্যের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং পঠিত রচনার একটি হলো ফ্রাঞ্জ কাফকার 'দ্য মেটামরফোসিস' (The Metamorphosis)। ১৯১৫ সালে প্রকাশিত এই রূপকধর্মী গল্পটি কেবল একজন মানুষের বিশাল পোকা হয়ে যাওয়ার ঘটনা নয়, বরং এটি মানুষের নিঃসঙ্গত ও পারিবারিক বিচ্ছিন্নতার এক গভীর চিত্র। গল্পের কেন্দ্রীয় চরিত্র গ্রেগর সামসা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তিনি এক অতিকায় পোকায় রূপান্তরিত হয়েছেন।
সামসার এই রূপান্তর তার কর্মজীবন এবং পরিবারের সাথে তার সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে, তা কাফকা অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই রচনাটি আধুনিক মানুষের যান্ত্রিক জীবন এবং উপযোগবাদী সমাজের নিষ্ঠুরবাস্তবতাকে তুলে ধরে। সমসাময়িক কালে মানসিক স্বাস্থ্য এবং সামাজিক অবক্ষয় আলোচনার ক্ষেত্রে এই ধ্রুপদী উপন্যাসটি এখনো সমানভাবে প্রাসঙ্গিক ও প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়।
সূত্র: প্রথম আলো





