হরমুজ প্রণালির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব এবং ওমানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে ইরান। তেহরানে অনুষ্ঠিত এই ত্রিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক পানিসীমায় নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের উত্তেজনা প্রশমনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেশি দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সামরিক সমন্বয় মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে এই সমন্বয় জরুরি।
সৌদি আরব ও ওমান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পরিবর্তনের প্রেক্ষিতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাণিজ্যিক রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলো যৌথ মহড়া বা নিয়মিত তথ্য আদান-প্রদানের বিষয়েও প্রাথমিক সম্মতি প্রকাশ করেছে।
সূত্র: যুগান্তর





