ইরানের নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভি দীর্ঘ সময় ধরে দেশটিতে শাসন পরিবর্তনের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত। তবে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরান-বিরোধী কঠোর মন্তব্য এবং তার রাজনৈতিক অবস্থানের প্রতি পাহলভির নীরবতা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কঠোর নীতিকে সরাসরি সমর্থন বা প্রত্যাখ্যান না করার বিষয়টি তার সমর্থক গোষ্ঠীর মধ্যে এক ধরণের অস্থিরতা তৈরি করেছে।
বিশেষ করে যারা পাহলভির পেছনে অর্থায়ন করছেন, তারা তার এই কৌশলী নীরবতায় বেশ হতাশ। তারা মনে করছেন, দ্রুত কোনো কার্যকর অবস্থান না নেওয়ায় ইরানের ভেতরে শাসন পরিবর্তনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে। তেহরানের বর্তমান রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও পাহলভির নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে প্রবাসি ইরানিদের মধ্যেও বিভাজন স্পষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে, রেজা পাহলভির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং ইরানের অভ্যন্তরীণ ক্ষমতায় ফেরার স্বপ্ন কতটা বাস্তবসম্মত, তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে।
সূত্র: প্রথম আলো





