দেশের কারিগরি শিক্ষার প্রসার এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে এইচএসসি (ভোকেশনাল) কোর্সে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এরই অংশ হিসেবে সম্প্রতি অধিদপ্তর থেকে সাতটি সুনির্দিষ্ট পদক্ষেপ সম্বলিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা তরুণ প্রজন্মের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের সেবার মান উন্নয়ন এবং ভর্তির সুযোগ-সুবিধা সম্পর্কে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল তৈরি এবং বেকারত্ব হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো





