সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে অন্যকে বিব্রত করা, হেয় প্রতিপন্ন করা বা হয়রানির উদ্দেশ্যে ধারণ করা কোনো ভিডিও আর প্রকাশ করা যাবে না। নীতিমালা ভঙ্গ করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ করার মতো কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘন ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভিডিও নির্মাতাদের এখন থেকে কন্টেন্ট তৈরির সময় অন্যদের সম্মতির প্রতি সজাগ থাকতে হবে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এডিটিং টুল ব্যবহার করে কারো অনুমতি ছাড়া বিভ্রান্তিকর ভিডিও তৈরি করলে তাও নীতিমালা পরিপন্থী হিসেবে গণ্য হবে। ব্যবহারকারীদের একটি নিরাপদ পরিবেশ দিতে প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে তাদের কমিউনিটি গাইডলাইন আপডেট করছে।
সূত্র: প্রথম আলো





