অতিরিক্ত চিন্তা বা মানসিক উদ্বেগ থেকে বুকে ব্যথা হওয়া একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে অনেক সময় 'অ্যাংজাইটি চেস্ট পেইন' বলা হয়ে থাকে। যখন মানুষ তীব্র উদ্বেগের মধ্য দিয়ে যায়, তখন শরীর থেকে প্রচুর পরিমাণে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এর ফলে হার্টরেট বেড়ে যায় এবং বুকের পেশিগুলো সংকুচিত হয়ে তীব্র ব্যথার অনুভূত হতে পারে।
তবে এই ব্যথা হৃদরোগের কারণে হচ্ছে নাকি কেবল দুশ্চিন্তার জন্য, তা বোঝা অত্যন্ত জরুরি। সাধারণত দুশ্চিন্তাজনিত ব্যথা কিছু সময়ের জন্য স্থায়ী হয় এবং বিশ্রাম নিলে কমে আসে। অন্যদিকে, হার্ট অ্যাটাকের ব্যথা সাধারণত বুকের মাঝখানে প্রচণ্ড চাপ সৃষ্টি করে যা চোয়াল বা হাতের দিকে ছড়িয়ে যায়। দীর্ঘমেয়াদী মানসিক চাপ থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা অত্যন্ত জরুরি। তবে বুকে ব্যথা হলে দেরি না করে প্রথমে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
সূত্র: ঢাকা পোস্ট





