কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুকৃবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নূর মহল আখতার বানু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত বুধবার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ড. নূর মহল তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং উপ-উপাচার্য হিসেবে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা। নিয়োগপ্রাপ্ত নতুন উপ-উপাচার্য অবিলম্বে তার কর্মস্থলে যোগ দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: যুগান্তর





