স্কটল্যান্ডের ফায়ফ অঞ্চলের কির্কক্যাল্ডি শহরে সম্প্রতি অনুষ্ঠিত ‘ইউনিটি ফেয়ার’ বা ঐক্যের মিনমেলায় উজ্জ্বল উপস্থিতি ছিল প্রবাসী বাংলাদেশিদের। স্থানীয় ও বিদেশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্প প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তোলে।
মেলার আগত পর্যটক ও দর্শনার্থীরা বাংলাদেশি স্টলগুলোতে ব্যাপক ভিড় জমান। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বিদেশের মাটিতে বাঙালির কৃষ্টি ও কালচার সবার সাথে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎসবটি শেষে প্রবাসীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন, যা স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের মাঝে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেছে।
সূত্র: রাইজিংবিডি





